
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:২৩

দেশের বাজারে স্বর্ণের দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
