
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:২০

চলতি অক্টোবর মাসের প্রথম তিন দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র পাঁচ কোটি ৭০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে মাসের শুরুতেই প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
