
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ৯:৪০

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ কার্যক্রম আগামী সোমবার (৫ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আগামী ২০ অক্টোবরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দিয়েছে। বেতন নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর চাকরিজীবীরা একসঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার বেতন তুলতে পারবেন।
