
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
