
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১

বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। সংশ্লিষ্টদের আশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতোমধ্যে বেসরকারি খাতে লিজ দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।
