
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০

সমস্যায় থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ–এ নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। সম্ভাব্য বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির আর্থিক ও সার্বিক অবস্থা যাচাই করতে ফরেনসিক অডিটের অনুমতি চেয়ে তিনি বাংলাদেশ ব্যাংক–এর গভর্নরের কাছে চিঠি দিয়েছেন।
