প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৩:২৬

আইপিএলের আগামী আসরের মিনি নিলামে নাম নিবন্ধন করেননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। গত নিলামে রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলা হয়নি তাঁর। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কেকেআর। সেই ঘটনার পর ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি দলটি।
