
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৩

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ বিষয়ে তথ্য ও অভিযোগ সংগ্রহের জন্য দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। কোনো অপরাধের ঘটনা যাতে তদন্তের বাইরে না থাকে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
