শুক্রবার, ১৯ জুন, ২০২৬৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

গভর্নর জানালেন যে ,১০ ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ২:১৯

শেয়ার করুনঃ
গভর্নর জানালেন যে ,১০ ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা !

 বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রোববার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে এক বৈঠকে উল্লেখ করেছেন যে, দেশের ব্যাংকিং খাত অত্যন্ত সঙ্কটপূর্ণ অবস্থায় আছে। গভর্নর জানান, "আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এও সত্যি যে, কমপক্ষে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য কাজ করছে।"

বৈঠকে গভর্নর ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, যদিও ১০টি ব্যাংকের অবস্থা উদ্বেগজনক, সেগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে, ব্যাংক গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে সরকার নিরলসভাবে কাজ করছে। গভর্নর আরও জানান, ব্যাংকিং খাতের অবস্থা যাই হোক, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এজন্য আমানত ইন্স্যুরেন্সের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত করা হবে।

আরও

সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

গভর্নর উল্লেখ করেন, “বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ শতাংশ গ্যারান্টি দেয় না। আমরা ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।” এটি গ্রাহকদের জন্য একটি বড় সুরক্ষা বলেও তিনি উল্লেখ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। তিনি এস আলম গ্রুপ এবং সালমান এফ রহমানের প্রতিষ্ঠানগুলোর উল্লেখ করে বলেন, “কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্বে কিনবেন; তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না।”

গভর্নরদেউলিয়া
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

তিনি আরো বলেন, ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়া ৭০ হাজার কোটি টাকা থেকে ৩০ হাজার কোটি টাকা ফিরে এসেছে, যা কিছুটা আশার আলো দেখাচ্ছে। গভর্নর এ বিষয়গুলো তুলে ধরে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন।

সাংবাদিকদের সাথে এই বৈঠকের মাধ্যমে গভর্নর বাংলাদেশের ব্যাংকিং খাতের সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

দেশের ব্যাংক খাতের আর্থিক অবস্থার অবনতির চিত্র উঠে এসেছে ২০২৫ সালের মুনাফা-লোকসানের হিসাবে। কিছু বহুজাতিক ও বেসরকারি ব্যাংক ভালো মুনাফা করলেও কয়েকটি দুর্বল ব্যাংকের বড় ক্ষতির কারণে পুরো খাত ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা লোকসানে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ও মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতের নিট মুনাফা ছিল ১৪ হাজার ২৩০ কোটি টাকা। ২০২৩

ভ্যাটসহ নতুন স্বর্ণমূল্য ঘোষণা করল বাজুস

ভ্যাটসহ নতুন স্বর্ণমূল্য ঘোষণা করল বাজুস

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের হিসাব মেলানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা কঠিন। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসনের ঘাটতি থাকলে এই ধরনের উচ্চ লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব হয়ে পড়ে। সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব

সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বাজেটের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ এটি বাংলাদেশের প্রতিটি নাগরিককে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে এবং সরকারের প্রতি মানুষের যে উচ্চ প্রত্যাশা রয়েছে, তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ভূমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে প্রকৃত লেনদেনমূল্য প্রকাশে উৎসাহ দিতে সীমিত একটি কর-সুবিধা রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট