মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬২৭ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

তেল-চিনির এই ঊর্ধ্বগতি কে থামাবে ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ০:৪৯

শেয়ার করুনঃ
তেল-চিনির এই ঊর্ধ্বগতি কে থামাবে ?

এই মুহূর্তে দেশের বাজারে ক্রমাগত বেড়েই চলছে তেল ও চিনির দাম। বিশ্ববাজারের ঊর্ধ্বগতির সঙ্গে দর সমন্বয় করতে গিয়ে এ অবস্থা তৈরি হয়েছে বলে দাবি করছেন ওইসব পণ্যের মিল মালিকরা। কিন্তু দরের কারণে এখন তাদের সবার ‘পোয়াবারো’। অন্যদিকে প্রতি কেজি চিনি ৮৫ টাকা আর তেল প্রতি লিটার ১৫৩ টাকায় কিনে খুব কষ্টে পড়েছে সাধারণ মানুষ।

এমন পরিস্থিতিতে প্রশ্ন যে এ অবস্থা কোথায় গিয়ে ঠেকবে? সরকার এমন গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতি সামাল দেওয়ার ব্যাপারে কতটা আন্তরিকভাবে কাজ করছে? অন্যদিকে বিশ্ববাজারের সঙ্গে দর সমন্বয়ের বিষয়টা এ দেশের মিল মালিকরা কতোটা সামঞ্জস্যপূর্ণভাবে করছেন সে খেয়াল রাখছে কোনো সংস্থা?

আরও

ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের সোনা

ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের সোনা

কয়েক দফা বাড়ানোর পরে আবারও তেল ও চিনির দাম বাড়াতে সরকারের কাছে প্রস্তাব করেছেন মিল মালিকরা। যেখানে সর্বশেষ সেপ্টেম্বরেও বাড়ানো হয়েছে দুটি পণ্যের দাম, এরপরও বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রস্তাব আমলে নিয়েছে। 

জানা গেছে, কয়েক দফা বাড়ানোর পরে আবারও তেল ও চিনির দাম বাড়াতে সরকারের কাছে প্রস্তাব করেছেন মিল মালিকরা। যেখানে সর্বশেষ সেপ্টেম্বরেও বাড়ানো হয়েছে দুটি পণ্যের দাম, এরপরও বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রস্তাব আমলে নিয়েছে, যা পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে পাঠানো হয়েছে। এ দফায়ও মিলমালিকরা বিশ্ববাজারে ঊর্ধ্বগতির সময়ে দাম কেজিপ্রতি ৪ থেকে ৬ টাকা দাম বাড়াতে চেয়েছেন।

আরও

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার
তেল-চিনি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

যদিও আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষণ করলে নতুন করে দাম বাড়ানোর প্রয়োজন দেখা যায় না। কারণ টানা বৃদ্ধির পরে এখন বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। বর্তমানে অপরিশোধিত সয়াবিনের দর টনপ্রতি এক হাজার ৩১৪ ডলার, যা এক মাস আগে ছিল এক হাজার ৩৪৫ ডলার। অর্থাৎ প্রতি টনে ৩১ ডলার বা ২.৩০ শতাংশ কমেছে।

অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত এক মাসে দেশে ভোজ্যতেলের দাম ৫ দশমিক ৮৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত এক বছরে প্রতি কেজি ভোজ্যতেলের দাম বেড়েছে ৫২ শতাংশ পর্যন্ত। চিনির দাম বেড়েছে ২৪ শতাংশ।

যদিও ট্যারিফ কমিশনের এ দরের তুলনায় বাজারে পণ্যগুলোর দাম আরও বেশি। সে বিষয় মাথায় নিলে এ পরিসংখ্যানের হার আরও বাড়বে।সরকার যেহেতু মিল মালিকদের সঙ্গে সমন্বয় করতে পারছে না। তাদের নির্ধারিত দামও কার্যকর করা যাচ্ছে না। সেজন্য ভ্যাট ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিলে দাম কমবে। 

অর্থাৎ সবমিলে বিশ্ববাজারে যে হারে তেল ও চিনির দাম বাড়ছে, দেশে সমন্বয় হচ্ছে তার চেয়ে অনেক বেশি। অধিকাংশ সময়ই বিশ্ববাজারের বৃদ্ধিকে অনৈতিক সুবিধা হিসেবে নিচ্ছেন মিল মালিকসহ পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। ওই অজুহাতে রাতারাতি দাম বাড়িয়ে দিচ্ছে।

অন্যদিকে আইনে রয়েছে বলে সরকারকে বারবার দাম বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়, যা লোকদেখানো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনোবারই ওই প্রস্তাবনা পাসের জন্য দর আটকে থেমে থাকছে না কোম্পানিগুলো। প্রস্তাব পাসের আগেই গোপনে দাম বাড়ানো হয়েছে প্রতিবারই।

এ দফায়ও ব্যতিক্রম হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, শেষ প্রস্তাবে তেল ও চিনির দাম চার থেকে ৬ টাকা বাড়াতে চেয়েছে কোম্পানিগুলো। কিন্তু বর্তমানে বাজারের নতুন বোতলজাত তেলের গায়ে দাম প্রতি লিটারে ৪ টাকা এরই মধ্যে বেড়েছে। যেখানে আগে প্রতি লিটার তেলের দাম ছিল ১৪৯ টাকা, সেটা হয়েছে ১৫৩ টাকা। চিনির ক্ষেত্রেও দাম বেড়ে হয়েছে ৮২ থেকে ৮৬ টাকা।

পাশাপাশি তারা সামনের দিনগুলোতে দুই পণ্যের দাম বাড়াবে বলে বাজারে প্রতিনিধিদের মাধ্যমে চাউর করছে।যদিও গত রোববার এবং শেষ সপ্তাহের মঙ্গলবারও এ বিষয়ে ট্যারিফ কমিশনে বৈঠক হয়েছে। কিন্তু দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি; অথচ বাজারে তা কার্যকর হয়েছে।

সরকারের দাম মানা হচ্ছে না

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এক মাস আগে তেল ও চিনির মিল মালিকদের সঙ্গে বৈঠকে সরকার তেল-চিনির যে দাম নির্ধারণ করে দিয়েছিল তাও মানা হচ্ছে না। সরকার দাম বেঁধে দিলেও বাজারে বাড়তি দামেই এ দুই পণ্য বিক্রি হচ্ছে।সরকার নির্ধারিত দাম কেন মানা হয় না সেটার জন্য খুচরা, পাইকারি আর মিল মালিকরা একে অপরকে দুষছেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে পাইকারিতে কিনতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল থেকে বেশি দামে কিনছেন তারা। মিলারদের দাবি, তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন। 

গত ৫ সেপ্টেম্বর প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২৯ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৯ সেপ্টেম্বর প্রতি কেজি খোলা চিনির দাম ৭৪ টাকা ও প্যাকেটজাত চিনি ৭৫ টাকা ঠিক করে দেয় সরকার। কিন্তু বাজারে তেলের দাম এর থেকে লিটারে ২৪ টাকা ও চিনির দাম কেজিপ্রতি ১০ টাকা বেশি।

সরকার নির্ধারিত দাম কেন মানা হয় না সেটার জন্য খুচরা, পাইকারি আর মিল মালিকরা একে অপরকে দুষছেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে পাইকারিতে কিনতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল থেকে বেশি দামে কিনছেন তারা। মিলারদের দাবি, সরকারের নির্ধারিত দামে তারা বিক্রি করছেন। এ যেন হ-য-ব-র-ল।

মঙ্গলবার মৌলভীবাজারের পাইকারি চিনি ব্যবসায়ী সোনালী ট্রেডার্সের ম্যানেজার অরুণ কুণ্ড বলেন, মিলগেট থেকে প্রতি কেজি চিনি কিনছি ৭৬ টাকা ৬০ পয়সায়। ২০ পয়সা লাভ করে বিক্রি করি। তাহলে কীভাবে সরকারের দামে বিক্রি করবো। দাম বাড়ানোর জন্য দায়ী মিলগুলো।

এদিকে মিলগেটে বাড়তি দামের বিষয় অস্বীকার করে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জাগো নিউজকে বলেন, আমরা বাড়তি দামে বিক্রি করছি না। কী দামে প্রতিদিন তেল ও চিনি বিক্রি হচ্ছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন ও জাতীয় ভোক্তা অধিকারে তথ্য দেওয়া হচ্ছে।

গা বাচাতে দরহীন ডিও দিচ্ছে মিল

প্রকৃতপক্ষে এ দুই পণ্যের দাম সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি হওয়ায় চলছে একধরনের লুকোচুরি খেলা। কয়েকদিন ধরে মিল মালিকরা তেল-চিনির ডিওতে (ডেলিভারি অর্ডারে) পণ্যের দাম উল্লেখ করছেন না। অর্থাৎ তারা কি দামে তেল-চিনি মিলগেটে বিক্রি করছেন, তার কোনো প্রমাণ রাখা হচ্ছে না!

এমন পরিস্থিতিতে গত সোমবার ট্যারিফ কমিশনের মিটিংয়ে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ দিয়েছেন মিল মালিকদের এ অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, দাম বাড়ানোর পর থেকে মিল মালিকরা ডিওতে দাম উল্লেখ করছেন না। যাতে তারা সিন্ডিকেটের দায়ে দায়ী না হয়। তাতে পাইকারি ব্যবসায়ীরা ফাঁসবেন। আমরা ট্যারিফ কমিশনে এ নিয়ে অভিযোগ দিয়েছি। সমাধান নেই! তেল ও চিনির ঊর্ধ্বগতিতে পণ্যগুলো ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে-এমন পরিস্থিতিতে সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগ অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জাগো নিউজকে বলেন, বিশ্ববাজারে দাম না কমলে এর কোনো সমাধান নেই।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ পর্যবেক্ষক প্রধান

নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ পর্যবেক্ষক প্রধান

নির্বাচনে আইনশৃঙ্খলা নিশ্চিতে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

নির্বাচনে আইনশৃঙ্খলা নিশ্চিতে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

শবে বরাতে মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

শবে বরাতে মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের পৃথক বিজ্ঞপ্তিতে এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। পাশাপাশি দিনে সর্বোচ্চ ১০ বার এবং মোট ১০ হাজার টাকার বেশি লেনদেনের সুযোগ থাকবে না। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে আবারও বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। কয়েক দিনের সামান্য ঊর্ধ্বগতির পর শক্তিশালী মার্কিন ডলার এবং বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারের অস্থিরতার কারণে স্বর্ণ ও রুপার দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৩৫ দশমিক ৯৯ ডলারে নেমে আসে। একই সময়ে

নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিংয়ে বড় কড়াকড়ি

নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিংয়ে বড় কড়াকড়ি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থের অবৈধ প্রভাব রোধে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বিশেষ কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। নতুন পরিকল্পনা অনুযায়ী বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি একক লেনদেনের সীমা

খেলাপি ঋণে ডুবছে নন ব্যাংক প্রতিষ্ঠান, যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

খেলাপি ঋণে ডুবছে নন ব্যাংক প্রতিষ্ঠান, যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও ভয়াবহ খেলাপি ঋণের চাপে নড়বড়ে হয়ে পড়া দেশের নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান অবসায়নের পথে এগোলেও আপাতত তিনটি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কেন্দ্রীয়