বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশভাইরাল টপিক

বিয়ে-তালাকই তার নেশা! টার্গেট অসহায় সুন্দরী নারী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ৩:১৫

শেয়ার করুনঃ
বিয়ে-তালাকই তার নেশা! টার্গেট অসহায় সুন্দরী নারী

নাম মাইদুল ইসলাম। নেশা ও পেশা স্বামী পরিত্যক্ত, অসহায় সুন্দরী নারীদের বিয়ে করে তাদের টাকাপয়সা, ধনসম্পদ বাগিয়ে নিয়ে কিছুদিন পর তালাক দেওয়া। মাত্র ৪৩ বছর বয়সে এ পর্যন্ত ১১ জন নারীকে বিয়ে করে তাদের কাছ থেকে কৌশলে টাকাপয়সা হাতিয়ে নিয়ে তালাক দিয়েছেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের মো. ছলিম উদ্দিন মন্ডলের ছেলে।

জানা গেছে এসব নারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে দুর্গম চরাঞ্চলে মাইদুল গড়ে তুলেছেন বাড়ি।

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

কিনেছেন জমি, চারটি মোটরসাইকেল, দুটি ট্রাক্টরসহ অনেক কিছু। সেই সাথে তিস্তার সোলার প্লান্টে জুটিয়ে নিয়েছেন কর্মচারীর চাকরি। তবে এলাকাবাসীর দাবি, মাইদুলের তালাক দেওয়া স্ত্রীর সংখ্যা অন্তত ১৫। তালাক দেওয়া ১১ জন স্ত্রীর মধ্যে দুই স্ত্রীর তিনটি সন্তান রয়েছে। তারা তাদের মায়ের সাথে থাকে।

আদালতে দায়ের করা মামলা এবং অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি একই ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামের মৃত মহসীন আলীর স্বামী পরিত্যক্ত মেয়ে মৌসুমী আক্তারকে (২৩) দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন মাইদুল। এটি তার ১১তম বিয়ে। 

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি
বিয়ে-তালাক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মৌসুমী আক্তার অভিযোগ করেন, আগের বিয়ের তথ্য গোপন করে মাইদুল তাকে বিয়ে করেছেন।

বিয়ের ১৫ মাসের মধ্যে তিনি পাঁচ মাসও সংসার করতে পারেননি। তার শ্বশুর-শাশুড়ি, ননদ ও স্বামীর অত্যাচারে তিনি জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়েন। বিয়ের পরে এক মাসের মাথায় তার কাছ থেকে ট্রাক্টর কেনার কথা বলে পাঁচ লাখ টাকা নেন মাইদুল। ওই টাকা ছিল তার আগের স্বামীর দেওয়া ভরণ-পোষণের টাকা। দুই মাস ধরে মোবাইলের মেসেজের মাধ্যমে এবং মৌখিকভাবে তিনি আরো দুই লাখ টাকা দাবি করতে থাকেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দেন। সেই অনুযায়ী এক সপ্তাহ আগে তালাকের কাগজও পাঠিয়ে দিয়েছেন। এ নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত এবং পরে থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহা করতে পারেননি তারা। এ ঘটনার পর তিনি জানতে পারেন মাইদুল ১১ জনের বেশি স্ত্রীকে একই কায়দায় টাকাপয়সা হাতিয়ে নিয়ে তালাক দিয়েছেন। তার সংগ্রহে চারজনের কাবিনের কাগজ রয়েছে। পিতৃহারা অসহায় মৌসুমী এখন প্রশাসনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন । 

একই দাবি তালাকপ্রাপ্ত মনোয়ারা বেগম, নুরবানু বেগম, আফলী বেগম, শাপলা বেগম, হাফিজা বেগমসহ অন্যদের। মাইদুলের প্রতারণার শিকার হয়ে ওই সব নারী এখন মানবেতর জীবন যাপন করছেন। তাদের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করেছেন অভিযুক্ত মাইদুল।

স্থানীয় শিক্ষক আব্দুল মান্নান বলেন, মাইদুল এই কাজটিকে পেশা হিসেবে নিয়েছে। তার কাজই টাকাপয়সা হাতিয়ে নিয়ে তালাক দেওয়া। এ ক্ষেত্রে তার টার্গেট অসহায় সুন্দরী নারীরা।

তবে মাইদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সব নারী তার পরিবারের সদস্যদের সাথে মিলেমিশে চলতে পারেননি। উল্টো সংসারে অশান্তি সৃষ্টি করছিলেন। তাই তাদের তালাক দেওয়া হয়েছ। তিনি দাবি করেন, ১১ জন নয়, মাত্র চারজনকে তিনি তালাক দিয়েছেন। আর তালাক দেওয়া স্ত্রীদের কাছ থেকে তিনি কোনো টাকা নেননি। 

তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাইদুল ১০ জন স্ত্রীকে তালাক দিয়েছেন। তিনি প্রভাবশালী, তাই কাউকে তোয়াক্কা করেন না। স্বামী পরিত্যক্ত সুন্দরী নারীদের বিয়ে করে তাদের কাছ থেকে কৌশলে যৌতুক হিসেবে অর্থ হাতিয়ে নিয়ে তাদেরকে তালাক দেন মাইদুল। সর্বশেষ মৌসুমী আক্তারের বিষয় নিয়ে একাধিকবার গ্রাম আদালতের মাধ্যমে নোটিশ করেও তাকে হাজির করা সম্ভব হয়নি।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মিলন চ্যাটার্জী জানান, মৌসুমী লিগ্যাল এইডের মাধ্যমে আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশনা পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা