
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ৩:১৪

বরিশালে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন দারোগার হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ বেল্লাল হোসেন কালা (২৩) কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম এর ছেলে।

এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইেন মামলা দায়ের করা হয়েছে।