বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

মহাখালী ফ্লাইওভারে ছিনতাইয়ের চেষ্টা, র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৩

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ৩:৮

শেয়ার করুনঃ
মহাখালী ফ্লাইওভারে ছিনতাইয়ের চেষ্টা, র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৩

রাত তখন সোয়া ২টা। মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালান এক র‍্যাব সদস্যসহ চারজন। প্রাইভেট কারে থাকা দুজনকে হাতকড়া পরিয়ে মারধর শুরু করেন তারা। এ সময় ওই দুই ব্যক্তি বাঁচানোর জন্য চিৎকার শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হয়ে যায়। চলে আসেন এক পুলিশ সদস্য। বেসরকারি একটি টেলিভিশনের গাড়িও পৌঁছায় সেখানে। একজন ৯৯৯-এ ফোন করে জানান পুলিশকে। জড়ো হওয়া লোকজন ছিনতাইচক্রের একজনকে ধরে ফেলে। র‍্যাব সদস্যসহ অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে বনানী থানার পুলিশ পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আরিয়ান আহমেদ জয় (২৩), আল মোমেন (২৬) ও মো. ফরহাদ হোসেন (২২)। তাদের মধ্যে আল মোমেন র‍্যাবের সদস্য। ঘটনার সময় তাদের গায়ে র‍্যাবের কটি পরা ছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, স্টিলের তৈরি হাতকড়া, র‌্যাবের একটি কটি ও ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

আরও

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ট্র্যাভেল এজেন্সি ব্যবসায়ী শহীদুল ইসলাম ও তার ভাগ্নে মো. রিয়াজ। এ ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে গতকাল বনানী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, শুক্রবার রাত ১০টার দিকে বন্ধু তারিকের সঙ্গে দেখা করার জন্য ভাগ্নে রিয়াজকে নিয়ে একটি প্রাইভেট কার দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান শহীদুল। সেখানে বন্ধুর সঙ্গে দেখা করে রাত পৌনে ২টার দিকে বাড়ির উদ্দেশে রওনা করেন। সোয়া ২টার দিকে শহীদুলদের বহনকারী প্রাইভেট কারটি মহাখালী ফ্লাইওভারে ওঠে। সঙ্গে সঙ্গে ছিনতাইচক্রের সদস্যদের ব্যবহৃত প্রাইভেট কার শহীদুলের গাড়ি আটকে দেয়। প্রাইভেট কার থেকে তিনজন নেমে শহীদুলদের গাড়িতে গিয়ে পিস্তল তাক করে মালামাল লুটের চেষ্টা চালায়। এ সময় শহীদুল ও রিয়াজ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশ থেকে লোকজন জড়ো হয়ে যায়। জড়ো হওয়া লোকজন আরিয়ান আহমেদ জয়কে আটক করে। অন্যরা প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। ওই সময় শহীদুল ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। সঙ্গে সঙ্গে বনানী থানার এসআই মীর মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জয়কে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় র‍্যাব সদস্য মোমেন ও তার সহযোগী ফরহাদ হোসেনকে।

ছিনতাইয়ের চেষ্টা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

শহীদুল গণমাধ্যমকে বলেন, “ওরা আমাদের গাড়ি থামিয়ে জানালা দিয়ে পিস্তল ধরে। গাড়ি থেকে বের হওয়ার পর বলে, আমরা সোনা চোরাচালানকারী। আমরা বলি, ‘আমাদের চেক করে দেখেন।’ তখন আমাদের মারধর শুরু করে। বলে, ‘গুলি করে মেরে ফেলব।’ তারপর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এ সময় আমরা চিৎকার শুরু করি।”

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগামীকাল (রবিবার) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব সদস্য মোমেন জানিয়েছেন, তাদের কাছে তথ্য ছিল প্রাইভেট কার দিয়ে যারা যাচ্ছিলেন তাদের কাছে স্বর্ণের বার রয়েছে। লোভে পড়ে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। তার দাবি, গ্রেপ্তারকৃতদের একজন তার আত্মীয়, অন্যজন তার বন্ধু।

খোঁজ নিয়ে জানা যায়, শহীদুলদের বহনকারী গাড়িটি আটকানোর সময় সেখানে চলে আসে বেসরকারি একটি টেলিভিশনের গাড়ি। সংবাদকর্মীরা চিত্রও ধারণ করেন। লোকজন জড়ো হয়ে গেলে সেদিক দিয়ে মোটরসাইকেলে যাওয়া সাকিব নামের এক পুলিশ সদস্যও তাদের সহযোগিতায় এগিয়ে আসেন।

সাকিব গণমাধ্যমকে বলেন, ‘তিনজন দুই ব্যক্তিকে ধরে মারধর করছিলেন। দুই ব্যক্তি বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন। পুলিশ দেখে তিনজনের একজন গাড়ির পেছনে পিস্তল রেখে রাস্তা পার হয়ে চলে যান, আরেকজন দৌড়ে পালিয়ে যান।’ ধরা পড়ার পর জনতার হাতে ধরা পড়া জয় গণমাধ্যমকে জানান, তিনি টঙ্গীতে একটি গার্মেন্টে চাকরি করেন। মোমেন নামের এক র‍্যাব সদস্যের সাথে মাদক সংক্রান্ত কিছু কাজে করতে গিয়ে তার পরিচয় হয়। পরে মোমেন তাকে দিয়ে আরো কিছু কাজ করান। ঘটনার দিন একটি অপারেশনের কথা বলে মহাখালী ফ্লাইওভারে নিয়ে আসেন।

জানা গেছে, গ্রেপ্তার র‍্যাব সদস্য সশস্ত্র বাহিনীর সদস্য। তাকে বাহিনীর আইনে বিচার করা হতে পারে বলে জানা গেছে।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, সুপার পাওয়ার শক্তি হিসাবে ইরানের অবস্থান !

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, সুপার পাওয়ার শক্তি হিসাবে ইরানের অবস্থান !

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের