
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০:৫৭

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ ২জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে পোড়াভিটা এলাকার মো. শাহজাহান শেখ এর ছেলে
কামরুল হাসান (২১) ও দৌলতদিয়া সিনেমা হল এলাকার আফজাল খাঁর ছেলে কাওছার খাঁ(২১) কে ১০০পিচ ইয়াবাসহ আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ১০০ পিচ ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-২০, তারিখ-১২/০৯/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) রুজু করা হয় এবং আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।