
প্রকাশ: ১০ জুন ২০২২, ১:৩৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ১০ জুন শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলায় চর কাসরন্দ্র সাকিনস্থ মেছের আলী খানের ‘স’ মিলের সামনে মাদকদ্রব্য গাঁজা সেবন করা অবস্থায় গাঁজা সেবনের উপরকরণসহ দুইজন ও পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।
আটককৃত গাঁজা সেবনের উপকরণসহ দুজন হলো, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালি এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে ফারুক আহম্মেদ (৫২) ও একই এলাকার সাম মন্ডল এর ছেলে মুন্নু মন্ডল (৩২) এবং পরোয়ানাভুক্ত দুই আসামী হলো, উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার আক্কাছ আলী মৃধার ছেলে মোঃ মিজানুর রহমান(২৩) ও দৌলতদিয়া শাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকার মৃত খোরশেদ মন্ডল এর ছেলে মো. নিজাম মন্ডল।

গোয়ালন্দ ঘাট থানার অফিসান ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের ১০ জুন শুক্রবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।