মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

চাচাতো ভাইয়ের বউকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২২, ২৩:৩৩

শেয়ার করুনঃ
চাচাতো ভাইয়ের বউকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

নওগাঁর মান্দায় চাচাতো  ভাইয়ের বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আকবর হোসেন মোল্লা (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কশব ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী গৃহবধু শনিবার সন্ধ্যার দিকে থানায় একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধু। অভিযুক্ত আকবর হোসেন মোল্লা গত বছরের ২৮ নভেম্বর স্থানীয় কশব ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন।

থানায় মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধুর (২৮) স্বামী আকবর হোসেন মোল্লার আপন চাচাতো ভাই। গৃহবধুর স্বামী স্থানীয় বাজারে পানের দোকানদার। আকবর হোসেন বিভিন্ন সময় গৃহবধুকে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। বিষয়টি নিয়ে আকবর হোসেনকে একাধিকবার নিষেধ করা হলেও কোন গুরুত্ব দিতো না। বরং উল্টো তাদের হুমকি দিতো আকবর হোসেন।

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

শুক্রবার (১৩মে ) বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে গৃহবধু তার বাড়ির বারান্দায় তরকারি কাটছিলেন। এসময় গৃহবধুর স্বামী ও শাশুড়ি বাড়ি ছিলেন না। এই সুযোগে আকবর হোসেন গৃহবধুর বাড়িতে প্রবেশ করে পেছনে থেকে এসে জাপটে ধরে ঘরের খাটের ওপর ফেলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধু ডাকচিৎকার দিলে হুমকি দিয়ে তিনি ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। এসময় গৃহবধু তার স্বামীকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে তিনি বাড়ি আসেন।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত আকবর হোসেন মোল্লা এলাকার প্রভাবশালী ব্যক্তি। তিনি গ্রামের বিভিন্ন বিচার সালিসে টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব করেন। কেউ তার বিরোধিতা করলে মিথ্যা মামলা ও হুমকি-ধামকি দিয়ে হয়রানির অপচেষ্টা করেন। তার বিরুদ্ধে এলাকার বেশ কয়েকজন গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। নিজের ও পরিবারের সম্মানে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করে না।

ধর্ষণ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

ভুক্তভোগী গৃহবধু ও তার স্বামী অভিযোগ করে বলেন, ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলা করার পর থেকে আকবর হোসেন মোল্লা আমাদের বাড়ি ছাড়া করার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় মোয়াজ্জেম হোসেন, কলিম উদ্দিন ও শহিদুল ইসলাম সহ একাধিক গ্রামবাসী বলেন, আকবর হোসেন মোল্লা এলাকায় সবসময় প্রভাব বিস্তার করতে চাই। গ্রামের বিভিন্ন বিচার সালিসে অন্যায়ের পক্ষ নিয়ে নিজ থেকে ফায়সালা করার চেষ্টা করে। মানুষকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলায় হয়রানির চেষ্টা করে। তিনি একজন চরিত্রহীন লোক। গ্রামের গৃহবধুরা তার কারণে আতঙ্কের মধ্যে থাকতে হয়।

অভিযুক্ত আকবর হোসেন মোল্লা বলেন, জমিজমা নিয়ে তাদের সঙ্গে আমার বিরোধ আছে। কয়েক দিন আগে বোরো ধান মাড়াইয়ের জন্য খলিয়ানে (বাড়ির সামনের উঠান) ধান উঠানো নিয়ে আবারও মনোমানিল্য হয়। তারা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক ক্রোধ ও পারিবারিক বিরোধের কারনে আমাকে হেনস্তা করার জন্য অভিযোগ তুলেছে। তবে আমার বিরুদ্ধে যে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তা সম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন। যার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই। এছাড়া আমার বিরুদ্ধে এলাকায় কোন নারীকে বিরক্ত করারও অভিযোগ নাই বলে ফোনের সংযোগ কেটে দেয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার বলেন, অভিযুক্ত আকবর হোসেন মোল্লার বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার যে অভিযোগ উঠেছে তার সত্যতা আছে। সে যদি এঘটনা না ঘটাতো তাহলে তো আপোষের জন্য পারিবারিক ভাবে এতো দৌঁড়ঝাপ করতো না। তিনি প্রভাবশালী হওয়ায় সব সময় ক্ষমতার অপব্যহার করে মানুষকে হয়রানি করার চেষ্টা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে অভিযোগের পর সত্যতা যাচাইয়ে শনিবার (১৪ মে) বিকেলে এক পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সতত্য মেলায় সন্ধ্যায় গৃহবধুর পক্ষ থেকে মামলা নেয়া হয়। বর্তমানে অভিযুক্ত আকবর হোসেন মোল্লা বর্তমানে পলাতক রয়েছে। আমরা চেষ্টা করছি তাকে আটক করার।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক