
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ৩:১

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশের আইজিপি এবং র্যাবের মেজর পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাত ১০টায় এই অভিযান চলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হালিশহর থানার হালিশহর হাউজিংয়ের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. মিনহাজ (৩৮) ও বোয়াখালালী থানার পশ্চিম চরণদ্বীপ গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. আবু বসর (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, দুই প্রতারক নিজদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতো এবং নানাভাবে অর্থ হাতিয়ে নিতো।
এমন তথ্যের ভিত্তিতে তাদের আটকের পর নিয়মিত মামলা রুজু হয়েছে।