
প্রকাশ: ২ মার্চ ২০২২, ১:২০

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৪ (চুয়াল্লিশ) বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২ মার্চ) হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের উত্তর পার্শে পানের দোকান এর সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন, উপজেলার নওপাড়া গ্রামের রহেদুল ইসলামের ছেলে ইদ্রিস আলী (২৭) ও তার ভাই জাকির হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শামীম বলেন, গোপন সংবাদে জানতে পারি যে, ভারত থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল মুহাড়াপাড়া ক্যাম্প - হিলি বাজারে নিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মুহাড়াপাড়া ক্যাম্পের উত্তর পার্শে জনৈক মোকছেদ আলীর পানের দোকানের সামনে অভিযান চালিয়ে ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেন্সিডিল সহ দুই ভাইকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।