
প্রকাশ: ১১ জুন ২০২১, ২:৪৩

সরাইল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার শাহবাজপুর থেকে ৪ কেজিগাঁজাও ৬ হাজার ৫ শত নগদ টাকাসহ মা-ছেলে'কে গ্রেফতার হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর দিকনির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমানে'র সার্বিক তত্ত্বাবধানে, সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১০ জুন এস আই মো.ফায়জুর রহমান, এ এস আই মো.জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল থানাধীন শাহবাজপুর বড় মৌলভী পাড়া এলাকা থেকে শাহবাজপুর গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী জাহাদা খাতুন প্রকাশ জাহেদা (৬৫), এবং ছেলে বিল্লাত আলী ওরফে দেলোয়ার দেলু (২৭) ৪ (চার) কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৬ হাজার ৫ শত টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।

সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন মাদকের বিষয়ে সরাইল থানা জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন,মাদক বিরোধী অভিযানে শাহবাজপুর থেকে চার কেজিগাঁজা ও ৬ হাজার ৫ শত টাকাসহ মা- ছেলে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি বলেন, তাদেরকে নিয়মিত মামলায় রুজু করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।