বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

বালু ব্যবসায়ীদের দখলে দৌলতদিয়া ফেরিঘাট, জনদুর্ভোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুন ২০২১, ১৪:১৩

শেয়ার করুনঃ
বালু ব্যবসায়ীদের দখলে দৌলতদিয়া ফেরিঘাট, জনদুর্ভোগ

দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। এখান দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয়। যানবাহন ও যাত্রী পারাপারে নির্বিঘ্ন করতে দৌলতদিয়ায় ৭টি ফেরি ঘাট নির্মাণ করেছে কর্তৃপক্ষ। গত বছর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৭নম্বর ঘাট নির্মাণের পর থেকে বালু ব্যবসায়ীরা সড়কটি ব্যবহার করছে। 

আরও

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় সূত্র জানাযায়, ২০১৯ সালে ১ ও ২নম্বর ঘাট নদী 

ভাঙনে বিলীন হয়ে যায়। পরবর্তী বছর সংস্কার করলেও ব্যবহৃত হচ্ছে না। বাকি ৪টি ঘাটের মধ্যে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট সচল রয়েছে। ৬নম্বর ঘাট লো-ওয়াটার লেভেল হওয়ায় শুষ্ক মৌসুম (সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে। 

আরও

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

গত বছর কর্তৃপক্ষ বাহির চর ছাত্তার মেম্বার পাড়া প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে সংযোগ সড়কসহ নতুন ৭নম্বর ঘাট নির্মাণ করে। গত মে মাসের শেষ সপ্তাহে সেটি চালু হয়। ঘাট নির্মাণের পর থেকে সংযোগ সড়ক দখল করে স্থানীয় প্রভাবশালীরা বালু ব্যবসা করছেন।

বালু ব্যবসায়ীদৌলতদিয়া ফেরিঘাটজনদুর্ভোগ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

 ফেরিতে গাড়ি ওঠানামায় চালক, যাত্রী এবং স্থানীয় জন সাধারণকে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে বিআইডব্লিউটিসির 

উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নোঙর করে রাখা। ওই ঘাটটিতে কোন ফেরি ভিড়তে পারে না। 

২নম্বর ঘাটটি দুই বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা দখল করে কার্গো থেকে সারসহ পন্য লোড আনলোডে ব্যবহার করছে। বিধায় এই ঘাটটিতেও কোন ফেরি ভিড়তে পারে না। 

৭নম্বর ঘাটের সংযোগ সড়কের দুই পাশ জুড়ে প্রভাবশালীরা সড়কের জায়গা আটকে বালুর ব্যবসা করছে। 

সড়কের অনেকটা জায়গা আটকে বিশাল বালুর স্তুপ করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ২নম্বর ওয়ার্ড সদস্য মো. কাসেম খানসহ কয়েকজন। কাসেম খান নিজেই দাঁড়িয়ে থেকে বালু ট্রাকে লোড দিচ্ছেন। সংযোগ সড়কের দুই পাশ জুড়ে রয়েছে শতাধিক পরিবার। 

দিন-রাত বালু লোড-আনলোড হওয়ায় ফেরিতে গাড়ি ওঠানামায় ব্যাহত হয়। বাতাসে বালু উড়ে পথচারীসহ ঘর-বাড়িতে প্রবেশ করে খাবার নষ্টসহ দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঢাকার উত্তরা থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক শামচুর রহমান যাচ্ছিলেন যশোর। ফেরি থেকে নামার পর বালুর চাতালের কাছে আসামাত্র বিপরিত দিক থেকে আরেকটি গাড়ি আসায় সড়ক বন্ধ হয়ে যায়। 

চালক শামচুর রহমান ক্ষুদ্ধ হয়ে বলেন, রাস্তা আটকে যদি বালুর ব্যবসা চলে তাহলে আমরা চলবো কিভাবে? বিপরিত দিকে ফেরিতে ওঠার জন্য লম্বা লাইনে থাকা যাত্রীবাহী বাসে বাতাসে বালু প্রবেশ করলে যাত্রীদের নাকাল অবস্থা তৈরী হয়। 

এক নারী যাত্রী ক্ষুদ্ধ কণ্ঠে বলেন, এখানে কি দেখার কেউ নেই? এটা ফেরিঘাট সড়ক না করে বালু ব্যবসায়ীদের জন্য ছেড়ে দিলেই তো হয়। 

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা কোনদিন ঠিকমতো খাওয়া 

দাওয়া করতে পারিনা। একটু বাতাস হলেই বালু ঘরে ঢুকে খাবার-দাবার নষ্ট করে ফেলে। ইউপি সদস্য কাসেম খানকে বলেও লাভ নেই, তিনি নিজেই এ ব্যবসা করছেন। 

জানতে চাইলে দম্ভিকতার সাথে ইউপি সদস্য কাসেম খান বলেন, আমার নিজস্ব জায়গায় ব্যবসা করছি। রাস্তাজুড়ে গাড়িতে লোড আনলোড করা কতটুকো যুক্তি সঙ্গত জানতে  চাইলে তিনি বলেন, রাস্তায় বালু গেলে দ্রুত সরিয়ে ফেলি। এছাড়া আরো অনেকে তো ব্যবসা করছেন। ইচ্ছাকৃতভাবে আমি কখনই সমস্যা করিনা। 

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন বলেন, রাস্তা আটকে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা করা অপরাধ। এ ধরনের অভিযোগ পেয়ে সোমবার ইউপি সদস্য কাসেম খানকে ডেকে দ্রুত সমস্ত বালু অপসারনের নির্দেশ দিয়েছি। 

শীঘ্র ঘাট উন্নয়ন কাজ শুরু হবে বলে ফেরিঘাট এলাকা থেকে সকল ব্যবসায়ীদের বালু সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন বলেন তিনি। 

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক