
প্রকাশ: ২৪ মে ২০২১, ২০:৩৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ভিন্ন ভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিন বাঁশজানি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রইচ উদ্দিন (৩০), লাভলু মিয়া (৪৫), শহিদুল ইসলাম (৪০), আজিমুদ্দিন (৪৫), ইদ্রিস আীল (৩৪), আবু নাসের সানাউল্লাহ (২৮), হাবিবুর রহমান (৩০), আবু শামা (৩৯) ও জুলহাস উদ্দিন। এর আগে তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে হাফিজুর ইসলাম (২৩) ও মনছুর আলী (২০) আটক করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।