সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে ফরচুন বরিশাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ৫:১৩

শেয়ার করুনঃ
চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে ফরচুন বরিশাল

শুরুতে ম্যাক্স ও ডাউড ও আফিফ হোসেনে চড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেলো মজবুত ভিত্তি। পরে ঝড় তুললেন কার্টিস ক্যাম্পার।চট্টগ্রাম পেল ভালো সংগ্রহের দেখা। জবাব দিতে নেমে এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরির পরও হারের দ্বারপ্রান্তে ছিল ফরচুন বরিশাল। সেখান থেকে তাদের উদ্ধার করেন করিম জানাত ও সালমান হোসেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে চট্টগ্রাম। পরে জবাব দিতে নেমে ৪ বল আগেই জয় পায় বরিশাল। এই জয়ে সিলেট স্ট্রাইকার্সকে টপকে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের দল।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের উদ্বোধনী ব্যাটার মেহেদি মারুফ শুরুতেই বিদায় নেন। ২ বল খেলে ১ চারে ৫ রান করেন তিনি। এরপর ম্যাক্স ও ডাউডকে সঙ্গ দিয়ে কিছুক্ষণ সংগ্রহ বাড়াতে থাকেন উন্মুক্ত চাঁদ। ৩ চারে ১৩ বলে ১৬ রান করে তিনিও ফেরেন সাজঘরে।  

একপ্রান্ত আগলে রাখা ম্যাক্সকে ফেরান খালেদ আহমেদ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে ৩৩ রান করেন ডাচ ব্যাটার। আরেক প্রান্তে অবশ্য ব্যাট চালাতে থাকেন আফিফ। মাঝে ২ রান করে বিদায় নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

দারুণ ব্যাট করা আফিফের ইনিংস থামে ৩৭ রানে। ২৩ বলে ২ ছক্কা ও ৩ চারে এই ইনিংস সাজান বাংলাদেশি অলরাউন্ডার, আউট হন কামরুল ইসলাম রাব্বির বলে। শুরুতে রাব্বির হাতেই থার্ডম্যানে জীবন পেয়েছিলেন আফিফ।  

শেষদিকে কার্টিস ক্যাম্পার ও ইরফান শুক্কুরের ৩৯ বলে ৬৬ রানের জুটিতে মাঝারি সংগ্রহ পায় চট্টগ্রাম। ক্যামিও ইনিংস খেলা ক্যাম্পার ২৫ বলে ২ ছক্কা ও ৪ চারে ৪৫ রানে অপরাজিত থাকেন। শেষ বলে রান আউট হওয়া ইরফান শুক্কুর করেন ১৯ বলে ২০ রান করেন। বরিশালের পক্ষে জোড়া উইকেট নেন কামরুল ইসলাম ও খালেদ আহমেদ। একটি উইকেট পান মোহাম্মদ ওয়াসিম।  

জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয় বরিশালের, উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন সাইফ হাসান ও এনামুল হক বিজয়। ২ চারে ৯ বলে ১০ রান করে সাইফ আউট হলে তাদের জুটি ভাঙে। মেহেদী হাসান রানার বলে অদ্ভূতভাবে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন তিনি।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিন সুবিধা করতে পারেননি বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার ছয় বলে ২ রান করে নিহাদুজ্জামানের বলে বোল্ড হন। ঠিক তার পরের বলেই এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ, খুলতে পারেননি রানের খাতা।  

স্পিনারকে ঠিকঠাক সামলাবেন, এই আশা নিয়ে পাঠানো হয় চাতুরাঙ্গা ডি সিলভাকেও। কিন্তু তিনিও হতাশই করেছেন। ৫ বলে ৩ রান করে নিহাদুজ্জামানের বলে উইকেটের পেছনে দাঁড়ানো ইরফান শুক্করের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি সিলভা।  

একপ্রান্ত আগলে তখন লড়ছিলেন এনামুল হক বিজয়। এই ওপেনার ইফতেখার আহমেদের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে দলকে পথ দেখানোর চেষ্টাও করছিলেন বেশ ভালোভাবেই, জাগাচ্ছিলেন নিজের সেঞ্চুরির সম্ভাবনা। কিন্তু মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এর আগে ৬ চার ও সমান ছক্কায় ৫০ বলে ৭৮ রান করেন বিজয়।  

তাকে হারানোর পর বরিশালের একমাত্র আশা ছিলেন ইফতেখার আহমেদ। বড় হিট করতে পারার সক্ষমতা রয়েছে এই ব্যাটারের, শুরুতে কিছুটা সময়ও নিচ্ছিলেন তিনি। কিন্তু ইফতেখারকে দারুণ এক ডেলেভারিতে বোল্ড করে দেন নিহাদুজ্জামান।  

আশাও অনেকটাই শেষ হয় বরিশালের। কিন্তু সেখান থেকেই দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন করিম জানাত ও সালমান হোসেন। উইকেটে এসে রীতিমতো ঝড় তুলেন করিম জানাত। এই ব্যাটার শেষ ওভারের প্রথম বলে ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে ৩১ রান করে ফেরেন, তবে এর আগেই নিশ্চিত করে যান দলের জয়। ১৪ বলে ১৮ রান আসে সালমান হোসেনের ব্যাটেও। চার বল হাতে রেখে সেটি পায় বরিশাল। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে কেবল ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন নিহাদুজ্জামান।  

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত