সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

১ অক্টোবর থেকে আইসিসি যেসব নিয়ম কার্যকর করছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০:৫৫

শেয়ার করুনঃ
১ অক্টোবর থেকে আইসিসি যেসব নিয়ম কার্যকর করছে

ব্যাটসম্যান বড় শট খেলে ক্যাচ উঠিয়ে দিচ্ছেন, ফিল্ডার ক্যাচ নেওয়ার আগে দুই ব্যাটসম্যান করে ফেলছেন ক্রসিং। এতদিন এই অবস্থায় নতুন ব্যাটার থাকতেন নন স্ট্রাকিং প্রান্তে। কিন্তু ১ অক্টোবর থেকে ক্রসিংয়ের আর কোন কার্যকারিতা থাকছে না। করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়া লালা ব্যবহারও এখন চিরতরেই বন্ধ হচ্ছে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়মে নতুন কয়েকটি বদল বাস্তবায়নের কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

আরও

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশে প্রধান নির্বাহী কমিটির সভার পর ল অফ ক্রিকেটে বদল এনেছে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নারী ক্রিকেটেও একই নিয়ম বাস্তবায়িত হবে।

১ অক্টোবর ২০২২ থেকে যেসব নিয়ম কার্যকর হবে:

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

ক্যাচ আউটে ক্রসিং থাকছে না: যখন একজন ব্যাটসম্যান ক্যাচ আউট হন, ওভার শেষ না হলে নতুন ব্যাটসম্যান ক্রিজে এসেই নিতে হবে স্ট্রাইক। এতদিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার ক্রস করলে নন স্ট্রাইকিং প্রান্তে থাকতেন নতুন ব্যাটার।

আইসিসি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

লালা ব্যবহার চিরতরে বন্ধ: করোনাভাইরাস অতিমারির সময়ে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। দুই বছর বন্ধ থাকায় এটা নিয়ে কোন সমস্যা না হলে চিরতরেই লাল ব্যবহার বন্ধ করা হয়েছে। এক্ষেত্রে মাথায় রাখা হয়েছে স্বাস্থ্য ঝুঁকি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নতুন ব্যাটারের ক্রিজে আসার সময়: টেস্ট ও ওয়ানডেতে নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে ক্রিজে আসতে হবে। টি-টোয়েন্টির ক্ষেত্রে আগের মতই ৯০ সেকেন্ডে ক্রিজে আসবেন ব্যাটার।

অন্যায্য নড়াচড়া: বোলার বল করার সময় ফিল্ডিং দলের কেউ যদি নিজের জায়গা বদল করেন তাহলে আম্পায়ার প্রতিপক্ষকে ৫ রান পেনাল্টি দিতে পারেন। একইসঙ্গে বলটি ডেড বল হিসেবে গণ্য হবে।

মানকাডিং এখন সাধারণ রান আউট: মানকাডিংকে 'আনফেয়ার প্লে' সেকশন থেকে সরিয়ে সাধারণ রান আউটে স্থানান্তরিত করেছে আইসিসি। বোলার বল ছাড়ার আগে নন স্ট্রাইকিং প্রান্তের কোন ব্যাটার যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। আর বোলার যদি বল না করে স্টাম্প ভেঙ্গে দেন তাহলে সাধারণ রান আউট বলে গণ্য হবেন তিনি। এটি এখন থেকে আর চেতনা বিরোধী হিসেবেও গণ্য হবে না।

আরও যেসব বদল:  টি-টোয়েন্টিতে চলতি বছরের জানুয়ারি থেকেই 'ইন ম্যাচ' পেনাল্টি চালু করেছে আইসিসি। এই নিয়ম বহাল থাকবে। টি-টোয়েন্টি ম্যাচের প্রতি ইনিংস শেষ হওয়ার একটা কাট অফ টাইম আছে। ইনিংসের শেষ ওভারেরও একটা কাটঅফ টাইম থাকছে। ওই সময়ের আগে বোলিং শেষ করতে না পারলে যত বল বাকি থাকবে তত বল ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখা যাবে। গত এশিয়া কাপে একাধিক দলকে 'ইন ম্যাচ' পেনাল্টির শিকার হতে হয়েছে। একই নিয়ম চালু হবে ওয়ানডেতেও। চলমান ওয়ানডে সুপার লিগের ম্যাচ শেষে এটিকে ওয়ানডেতেও নিয়ে আসবে আইসিসি।

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত