সোমবার, ১০ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

পয়েন্ট তালিকায় কতটা এগোল বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ৪:৯

শেয়ার করুনঃ
পয়েন্ট তালিকায় কতটা এগোল বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে তো বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই আসর মিলিয়ে এই প্রথম কোনো ম্যাচ জিতল বাংলাদেশ দল! সে জয়ও এল বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়ে! এতে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়েও গেছে মুমিনুল হকের দল।

এক জয়েই সব উল্টেপাল্টে যায়নি। যতটুকু গেছে, সেটিও আবার অন্য কোনো দল জিতলে বাংলাদেশের অবস্থানটা উল্টে দিতে পারে।  এখানে জয়ের হারই যে ব্যবধান গড়ে দেয়। নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে একলাফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখন পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে। বাংলাদেশের ঠিক ওপরে ৪ নম্বরে আছে ভারত। শতভাগ জয়ের হার নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া বেশি ম্যাচ জেতায় তাদের পয়েন্ট বেশি, তাই তারাই শীর্ষে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে বছর দুয়েক হলো। ২০১৯ থেকে শুরু হয়ে ২০২১ সাল পর্যন্ত চলা প্রথম আসর বাংলাদেশের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে ছিল। এ সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে চারটি সিরিজ খেলেছিল (আসলে সাড়ে তিনটি, পাকিস্তানের মাটিতে একটি সিরিজের দুই টেস্টের একটি হতে পেরেছে, করোনার কারণে আরেকটি হয়নি) বাংলাদেশ। এই চার সিরিজে ৭ ম্যাচে বাংলাদেশের কোনো জয় তো ছিলই না, সব মিলিয়ে ড্র-ই করতে পেরেছে মাত্র একবার। হেরেছে বাকি ছয়টি।

আরও

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

পয়েন্ট তালিকাবাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সেবার সব মিলিয়ে ৪২০ পয়েন্টের খেলায় মাত্র ২০ পয়েন্ট পায় বাংলাদেশ। বলাবাহুল্য, ৯ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সবার নিচে থেকেই অভিযান শেষ হয়েছিল বাংলাদেশের। গত জুনে সাউদাম্পটনে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর।

দ্বিতীয় আসরের শুরুতেও অবশ্য বাংলাদেশের ভাগ্যে এত দিন কোনো পয়েন্ট জোটেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে একটি সিরিজই খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া সেই সিরিজের দুই টেস্টেই জুটেছে অসহায় হার। এরপর নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ কতটা কী করতে পারবে, তা নিয়ে ঘোর সংশয়ই ছিল বেশির ভাগ ক্রিকেটপ্রেমীর।

কিন্তু সব সংশয় মিথ্যা প্রমাণ করে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে আজ জিতে গেছে বাংলাদেশ। জয়ের হারের ভিত্তিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান নির্ধারিত হয়। এ পর্যন্ত ৩ টেস্টের ১টিতে জয় ও ২টিতে হার দেখায় বাংলাদেশের জয়ের হার ৩৩.৩৩ শতাংশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৬ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের জয়ের হার ২৫ শতাংশ। চার টেস্টের একটিতে জিতেছে তারা, বাকি তিনটি হেরেছে। সাতে নিউজিল্যান্ড, তিন টেস্টে দুই হারের পাশাপাশি এক ড্র থাকায় তাদের ‘জয়ের হার’ ১১.১১। বাংলাদেশের ঠিক ওপরে থাকা ভারতের জয়ের হার ৬৩.০৯। তারা ৭ টেস্টের চারটিতে জিতেছে, দুটি ড্র করেছে, হেরেছে একটিতে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে জিতলে জয়ের হার হবে ১০০%, ম্যাচ টাই হলে জয়ের হার হবে ৫০%। ড্র করলে ২৫ আর হেরে গেলে ‘জয়ের হার’ ০ ছাড়া কিছু হওয়ার তো কোনো কারণ থাকে না!

প্রতি ম্যাচ জিতলে ১২ পয়েন্ট পাওয়া যায়। টাই হলে ৬, ড্র করলে ৪ আর হেরে গেলে ০। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে সেটির জন্য পয়েন্ট কাটাও যায়। নির্ধারিত সময় শেষে যত ওভার বাকি থাকবে, তত পয়েন্ট কাটা যাবে। 

যে কারণে ৪ নম্বরে থাকা ভারতের পয়েন্ট ৫৩। ৪ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট হওয়ার কথা ছিল ৫৬, কিন্তু ওভাররেটের কারণে ৩ পয়েন্ট কাটা গেছে তাদের।

পয়েন্ট কাটার শাস্তি সবচেয়ে বেশি পেয়েছে ইংল্যান্ড। অ্যাশেজে একের পর এক টেস্টে হারের মুখ দেখতে থাকা দলটি এ পর্যন্ত ৭ টেস্টে জিতেছে ১টি, ড্র করেছে ১টি, বাকি ৫ টেস্টে হেরেছে। সে হিসাবে তাদের পয়েন্ট হওয়ার কথা ছিল ১৬। 

কিন্তু ওভার শেষ করায় ধীরগতির কারণে এ পর্যন্ত তাদের ১০ পয়েন্ট কাটা গেছে! তালিকার ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের নামের পাশে তাই পয়েন্ট মাত্র ৬!

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সর্বশেষ সংবাদ

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ