
প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ৩:৩৩

ঘরের মাঠে বাংলাদেশ যে কত কঠিন প্রতিপক্ষ, আবারও ক্ষতবিক্ষত হয়ে বুঝল অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসিদের নাকাল করে জয় তুলে নিয়েছে টাইগাররা।
আন্তর্জাতিক ম্যাচ মানেই মিরপুরের হোম অব ক্রিকেটে ‘বিয়ে বাড়ি’র উৎসব! আলো ঝলমলে রঙ আর গ্যালারি উপচে পড়া দর্শক। কিন্তু করোনার এই দুঃসময়ে এবার যে এর কিছুই নেই। তারপরও বাংলাদেশ ঠিকই উড়ল।

রঙের রোশনাই আর দর্শকের গগণবিদারি চিৎকার না থাকলেও ফের আনন্দের গল্প ঠিকই লিখল বাংলাদেশ ক্রিকেট দল। ‘বিগ থ্রি’র অন্যতম অস্ট্রেলিয়ার দর্প ২৪ ঘন্টার ব্যবধানে আবারও চূর্ণ করল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তারুণ্যের জয়ধ্বনিতে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিলো বাংলাদেশ।
আগের রাতেই এই মাঠে লেখা হয়েছে ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয় বলে কথা। প্রথম টি-টোয়েন্টি যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু দ্বিতীয়টি। বুধবার মিরপুরে বাংলাদেশ পেল ৫ উইকেটের জয়। ৫ ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
