
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ২:১৫

পুঁজি অনেক কম, মাত্র ১৩১ রানের। জিততে হলে বোলারদের দারুণ কিছু করতে হবে। শুরুটা কিন্তু ভালোই করলেন টাইগার বোলাররা। মিরপুরে সিরিজের প্রথশ টি-টোয়েন্টিতে ১১ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছেন তারা।
সফরকারি দলকে চাপে ফেলতে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই সাফল্য মাহেদি হাসানের, বোল্ড করেন অ্যালেক্স কারেকে।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারি অস্ট্রেলিয়াকে ১৩২ রানের সহজ টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ সাকিবের ব্যাট থেকে আসে ৩৬ রান আর নাঈম খেলেন ৩০ রানের ইনিংস।
কোনো ট্যাগ পাওয়া যায়নি