
প্রকাশ: ২২ মে ২০২২, ১৬:৩৯

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজবাড়িতে মা ও দুই মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।রোববার (২২ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। নিহতের স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগ্নে মোমেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে নিহতদের বাড়িতে এক নারী বানাতে দেওয়া কাপড় আনতে যায়। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি