
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ২৩:৫৪

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে।
এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।
বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১১১ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ১৭ হাজার ২৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৭২ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন ও ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে।