
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৪০

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
