
প্রকাশ: ২ আগস্ট ২০২১, ০:২২

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
কোনো ট্যাগ পাওয়া যায়নি