
প্রকাশ: ১ আগস্ট ২০২১, ০:৩১

পটুয়াখালীর কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইসলামী ইতিহাস বিভাগের (অব:) সহকারি অধ্যাপক ও উপজেলা বিএনপি’র সহ সভাপতি ওয়াদুল হক সানু (৫৮) করোনা আক্রান্ত হয়ে রবিবার ১২ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না-লিল্লাহি --- রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার মাগরিব নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এরপর গ্রামের বাড়ী মহিপুর ইউনিয়নে লতিফপুর হাজী আবদুল করিম আকন ঈদগা মাঠে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কলাপাড়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক হাজী হুমায়ুন শিকদার প্রমূখ।