
প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১৬:৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ২২ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, পাবনার ৪ জন, নাটোরের দুজন এবং নওগাঁর একজন করে মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১২জন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি