সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মজার খবর

৫০ বছর অন্তর যে গ্রামে ফিরে আসে ‘ভূত’!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১:২৯

শেয়ার করুনঃ
৫০ বছর অন্তর যে গ্রামে ফিরে আসে ‘ভূত’!

লন্ডন থেকে কিছুটা দূরে হ্যামারস্মিথ। গ্রামে জনসংখ্যাও খুব বেশি ছিল না। তখনও বিদ্যুৎ আসেনি গ্রামে। ফলে একটা ভৌতিক পরিবেশ ছেয়ে থাকত সেখানে।

সালটা ১৮০৩। গ্রামে হঠাৎ শুরু হল ‘ভূতের’ উপদ্রব। ‘ভূতের’ ভয়ে গোটা গ্রাম ত্রস্ত হয়ে ওঠে। রাতবিরেতে কেউ বাড়ির বাইরে বেরোতে সাহস পেতেন না। পাছে ‘ভূতের’ কবলে পড়তে হয়!

আরও

৩৪ কেজির এক পোয়া মাছ ৪ লাখে বিক্রি !

৩৪ কেজির এক পোয়া মাছ ৪ লাখে বিক্রি !

কিন্তু কত দিন আর ঘরবন্দি হয়ে থাকবেন গ্রামবাসীরা। বাড়ি থেকে কাজের জন্য বেরোতেই কেউ না কেউ ‘ভূতের’ হামলার শিকার হতে শুরু করলেন।

আক্রান্ত হওয়া গ্রামবাসীদের একাংশের দাবি ছিল, আপাদমস্তক সাদা চাদরের মতো কোনও বস্তু দিয়ে ঢাকা ছিল সেই অবয়ব।

আরও

ভিক্ষা চাইতে এসে প্রেসক্লাবে পত্রিকা পাঠে মনোনিবেশ প্রতিবন্ধী নারীর !

ভিক্ষা চাইতে এসে প্রেসক্লাবে পত্রিকা পাঠে মনোনিবেশ প্রতিবন্ধী নারীর !

আবার গ্রামবাসীদের অন্য অংশের দাবি ছিল, গায়ে পশুর চামড়া জড়ানো, চোখ দু’টি আগুনের ভাটার মতো জ্বলতে দেখেছেন তাঁরা।

‘ভূত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গ্রামে রটে গিয়েছিল যে, এক গ্রামবাসীর অপঘাতে মৃত্যু হওয়ায় তাঁর ‘আত্মা’ই নাকি এ ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। তাই ‘ভূতের’ জ্বালায় অতিষ্ঠ হয়ে তেনাকে ধরতে অস্ত্রশস্ত্র, বন্দুক নিয়ে রাতে পাহারা দিতে শুরু করলেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি ছিল, সেই ‘ভূত’ নাকি কখনও জাপটে ধরত, কখনও আবার পিছু ধাওয়া করত। এক প্রসূতি নাকি এমন ভয় পেয়েছিলেন যে, কয়েক দিন পর মৃত্যু হয়েছিল তাঁর।

পাহারাদলের এক সদস্য এক দিন রাতে হঠাৎ সেই ‘ভূত’কে দেখতে পেলেন। দেখামাত্রই তার পিছু ধাওয়া করেন। ‘ভূত’ তখন নিজের সাদা বস্ত্র ফেলে দিয়ে পগারপার। সেই সাদা বস্ত্র পরে খুঁজে পান গ্রামবাসীরা। তখন আর কারও বুঝতে বাকি ছিল না যে এটা কোনও মানুষেরই কাজ!

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শুরু হয় সেই মানুষ ‘ভূত’ অন্বেষণের কাজ। ইতিমধ্যেই ‘ভূত’ ধরতে গিয়ে এক বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। কিন্তু তখনও আতঙ্ক কাটেনি হ্যামারস্মিথের বাসিন্দাদের।

সাল ১৮০৪। হ্যামারস্মিথের এক বাসিন্দা, আবগারি দফতরের কর্মী ফ্রান্সিস স্মিথ ওই গ্রামে রাতে পাহারা দিচ্ছিলেন। রাত ১১টা নাগাদ হঠাৎ তিনি দেখেন একটি সাদা অবয়ব হেঁটে যাচ্ছে। হাতের শটগানটা তাক করে ‘ভূত’কে তার পরিচয় দিতে বলেন। কিন্তু সাদা পোশাক পরা সেই মূর্তি যখন কোনও সাড়া দেয়নি, সটান গুলি চালিয়ে দেন স্মিথ।

পরে দেখা যায়, স্মিথ যাঁকে ‘ভূত’ ভেবে গুলি চালিয়েছিলেন তিনি আদতে এক জন মানুষ। নাম টমাস মিলউড। পেশায় তিনি এক জন রাজমিস্ত্রি। কর্মসূত্রে বাইরে থাকতেন। 

জানা গিয়েছিল, মা-বাবার সঙ্গে দেখা করে আবার কর্মস্থলে ফিরছিলেন মিলউড। তাঁর পরনের পোশাক এবং জুতো পুরোটাই সাদা ছিল। ‘ভূত’-এর সঙ্গে পোশাকে হুবহু মিলে যাওয়ায় স্মিথ তাঁকে ‘ভূত’ ভেবে গুলি চালান। বেঘোরে প্রাণ যায় মিলউডের। 

‘ভূত’ ধরতে গিয়ে স্মিথের সাজা হলেও আসল ‘ভূতের’ তখনও খোঁজ না পাওয়ায় গ্রামবাসীরা মরিয়া হয়ে ওঠেন। কিন্তু সেই ‘ভূতের’ হদিশ মেলেনি।

‘ভূত’ ভেবে মিলউডকে গুলি করে হত্যার মামলা নিয়ে যখন শোরগোল চলছে হ্যামারস্মিথে, ঠিক তখনই জন গ্রাহাম নামে এক মুচি সোজা হাজির হন আদালতে। 

বিচারককে গ্রাহাম জানান, তাঁর এক সহযোগী প্রায়ই তাঁর সন্তানদের ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতেন। সেই সহযোগীকে ভয় দেখানোর জন্য তিনিই সাদা পোশাকে রাতে ঘুরে বেড়াতেন। কিন্তু তাঁর সেই দাবি ধোপে টেকেনি।

‘ভূত’ ধরা না পড়লেও সময়ের সঙ্গে সঙ্গে হ্যামারস্মিথে সেই আতঙ্কও কেটে গিয়েছে। কিন্তু এখনও স্থানীয়দের অনেকেই বিশ্বাস করেন যে, প্রতি ৫০ বছর অন্তর সেই ‘ভূত’ ফিরে আসে গ্রামে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে পুনরায় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ কথা জানান। উপাচার্য জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে প্রতিটি হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ছাত্রদলের ঘোষিত কমিটি

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের শিক্ষা ও তথ্যের আদান-প্রদান হয়ে থাকে, তবে এক নতুন ট্রেন্ড বর্তমানে ভাইরাল হয়েছে, যা পুরুষদের জন্য সেক্স শিক্ষা বিষয়ক। কলবি কলেজের ছাত্ররা তৈরি করেছে একটি টিকটক অ্যাকাউন্ট, যার নাম 'সেক্স এড ফর গাইজ'। এই অ্যাকাউন্টটি পুরুষদের যৌনস্বাস্থ্য, সম্পর্ক, এবং তাদের শারীরিক ও মানসিক ভালোবাসার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এক ধরনের শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

ঢাকার একটি জনপ্রিয় ফাস্ট ফুড রেস্টুরেন্টে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। এক গ্রাহক খাবারের অর্ডার দিতে গিয়ে মেনু ওপেন করতেই দেখেন সেখানে নিজের ফেসবুক প্রোফাইল ছবি ও পোস্টগুলো প্রদর্শিত হচ্ছে! ঘটনাটি ঘটে গতকাল ধানমন্ডির একটি রেস্টুরেন্টে। গ্রাহক রিয়াদ হাসান জানান, তিনি যখন স্মার্ট মেনু সিস্টেমে বার্গার সিলেক্ট করতে গিয়েছিলেন, তখন হঠাৎ মেনু পেজের বদলে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল চলে আসে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে সম্পর্ক—এই সব কিছুর পর এবার তার পিতৃত্ব নিয়ে এক পাকিস্তানি নারীর চমকপ্রদ দাবি সামনে এসেছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই নারী দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার জন্মদাতা! ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দু ভাষায় নিজের পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে মুসলিম এবং পাঞ্জাবি হিসেবে পরিচয়

ক্ষুধায়  বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

ক্ষুধায় বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমাণ এক নারী যাত্রী ক্ষুধার তাড়নায় কামড় বসালেন নিজের স্যুটকেসে। তারপর তৃপ্তি সহকারে খেতেও শুরু করলেন। এমন দৃশ্য বাস্তব কিংবা ভিডিওতে দেখে সবার চোখই ছানাবড়া। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্যুটকেসটি নিয়ে বিমানবন্দরে এদিক-সেদিক ঘুরছিলেন ওই নারী। হঠাৎ করেই খাওয়া শুরু করেন লাগেজটি। দৃশ্যটি আশপাশের যাত্রীদের হতবাক করে। কেউ কেউ এ ধরনের উদ্ভট আচরণে ভ্রু কুঁচকান। তবে কিছু

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা