
প্রকাশ: ২ মে ২০২৬, ১৬:৫৭

গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মীর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন এবং তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।
