প্রকাশ: ২ মে ২০২৬, ১৬:৫১

ইরান ও তার মিত্রদের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্তত আটটি দেশে ছড়িয়ে থাকা ১৬টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়, যার ফলে কয়েকটি ঘাঁটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
