রবিবার, ৩ মে, ২০২৬২০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মজার খবর

৩০০ বছর ধরে জনশূন্য যে গ্রাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ২২:৫৩

শেয়ার করুনঃ
৩০০ বছর ধরে জনশূন্য যে গ্রাম

গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য ঘরবাড়ি। তবে কোনওটাতেই লোকজনের দেখা নেই। প্রায় ৩০০ বছর ধরে এ ভাবেই দাঁড়িয়ে কুলধারা! লোকমুখে প্রচলিত, এক রাতেই জনশূন্য হয়ে গিয়েছিল রাজস্থানের এই বর্ধিষ্ণু গ্রামটি।

অনেকের দাবি, জনমানবহীন কুলধারায় ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা! সেখানে বসতি গড়ার চেষ্টা করলেও নানা ভৌতিক কাণ্ডকারখানার মুখে পড়তে হয়েছে। এমনও দাবি স্থানীয়দের।

আরও

ক্ষুধায় বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

ক্ষুধায়  বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

মরুরাজ্যে সোনার কেল্লার শহর জয়সলমের থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে এগোলেই দেখা মেলে কুলধারার। এককালে তা পালীবাল ব্রাহ্মণদের বসতি বলে পরিচিত ছিল। তবে আজ আর তাঁদের উত্তরসূরিদের দেখা পাওয়া যায় না।

কুলধারায় দেখা মেলে না কোনও মানুষের। তবে জায়গাটি যাতে বেহাত হয়ে না যায়, সে বন্দোবস্তও করেছে সরকার। ইদানীং তা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর অধীনে রয়েছে। টিকিট কেটে পর্যটকদের ঢোকার বন্দোবস্ত করেছে এএসআই।

আরও

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

অথচ এককালে জমজমাট ছিল কুলধারা। কেন এ হাল হল গ্রামটির? এ নিয়ে নানা মুনির নানা মত। অনেকের মতে, রাজরাজড়ার যুগে জয়সলমেরের প্রধানমন্ত্রী সালিম সিংহের কুনজর পড়েছিল গ্রামপ্রধানের মেয়ের দিকে। জোর করে তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন সালিম। সে জন্য গ্রামবাসীদের হুঁশিয়ারিও দিয়েছিলেন।

জনশূন্য
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সালিম নাকি যা চান, তা-ই হাসিল করে নেন। জনশ্রুতি, গ্রামপ্রধানের মেয়েকে তাঁর হাতে তুলে না দিলে ফল ভাল হবে না বলে সতর্কও করেন তিনি। এর অন্যথা হলে গ্রামবাসীদের খাজনা বাড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন।

বিপদ বুঝে তড়িঘড়ি ৮৫টি গ্রামের পরিষদের সঙ্গে বৈঠকে বসেন পালীবাল ব্রাহ্মণেরা। সেখানেই নাকি সিদ্ধান্ত হয়, গ্রামপ্রধানের মেয়েকে সালিমের থেকে বাঁচাতে রাতারাতি গ্রাম ছেড়ে পালাবেন বাসিন্দারা। তা-ই করেছিল কুলধারা।

এক রাতেই ফাঁকা হয়ে গিয়েছিল গ্রাম। ইতিউতি কয়েকটি গাছ ছাড়া প্রাণের চিহ্ন নেই এ গ্রামে। তবে কৌতূহলী পর্যটকদের ভিড় লেগেই থাকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সালিম এবং গ্রামপ্রধানের মেয়ের কাহিনিতে অনেকে আবার প্রেমের অনুষঙ্গও খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, গ্রামপ্রধানের মেয়ের প্রেমে পড়েই তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন সালিম। তবে তাতে নারাজ ছিলেন গ্রামবাসীরা। গ্রাম ছাড়ার আগে পরিবারের সম্মানরক্ষায় ওই মেয়েটিকে খুন করেন তাঁরা।

অন্য এক দলের মত, গ্রামবাসীদের থেকে এত চড়া খাজনা আদায় করতেন সালিম যে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তাঁরা। তবে সালিমের সিদ্ধান্তের বিরোধিতাও করতে পারেননি। তাই উপায় না দেখে কুলধারা ছেড়ে অন্য জায়গায় বসতি গড়েন গ্রামবাসীরা।

রহস্যের টানে কুলধারায় বহু পর্যটকই পা রাখেন। তাঁরা জানিয়েছেন, কুলধারায় সার সার ঘরবাড়ি এখনও প্রায় অক্ষত। কয়েকটি ঘরবাড়ির চাল উড়ে গেলেও মাটির দেওয়াল পড়ে যায়নি। তবে অনেকের সেখানে অস্বস্তিকর অনুভূতি হয়েছে বলে দাবি।

স্থানীয়দের দাবি, আজও গ্রামপ্রধানের মেয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় কুলধারায়। যদিও এ নিয়ে তর্ক আজও অব্যাহত।

তবে লোককথা ছাড়াও ইতিহাসে কুলধারার উল্লেখ রয়েছে। ত্রয়োদশ শতকে রাজস্থানের পালী শহর থেকে জয়সলমের এলাকায় কুলধারা গ্রামে বসতি গড়েন সেখানকার বাসিন্দারা। ১৮১৫ সালে তা জনশূন্য হয়ে যায় বলে দাবি।

১৮৯৯ সালে লক্ষ্মী চন্দের লেখা ‘তারিখ-ই-জয়সলমের’ বইটিতে কুলধারার বিষয়ে নানা তথ্য পাওয়া যায়। তাতে লেখা রয়েছে, এ গ্রামে কড়হান নামে এক পালীবাল ব্রাহ্মণ প্রথম বসবাস করতে শুরু করেছিলেন।

মূলত জোধপুরের পালীবাল সম্প্রদায়ের ব্রাহ্মণেরাই এ গ্রামে বসবাস করতেন। কৃষিকাজের পাশাপাশি ব্যবসাবাণিজ্যের মাধ্যমে আয় করতেন তাঁরা।

কুলধারায় অন্তত ৪১০টি ঘরবাড়ির প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। সেই সঙ্গে তিনটি সমাধিক্ষেত্রও পাওয়া গিয়েছে। রয়েছে একাধিক কুয়ো। তবে তা থেকে জল ভরার লোকজন নেই। ৩০০ বছর আগেকার সেই বর্ধিষ্ণু গ্রাম থেকে রাতারাতিই নাকি লোকজন গায়েব হয়ে যায়। কেন? তা নিয়ে জনশ্রুতির অভাব নেই!

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে পুনরায় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ কথা জানান। উপাচার্য জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে প্রতিটি হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ছাত্রদলের ঘোষিত কমিটি

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের শিক্ষা ও তথ্যের আদান-প্রদান হয়ে থাকে, তবে এক নতুন ট্রেন্ড বর্তমানে ভাইরাল হয়েছে, যা পুরুষদের জন্য সেক্স শিক্ষা বিষয়ক। কলবি কলেজের ছাত্ররা তৈরি করেছে একটি টিকটক অ্যাকাউন্ট, যার নাম 'সেক্স এড ফর গাইজ'। এই অ্যাকাউন্টটি পুরুষদের যৌনস্বাস্থ্য, সম্পর্ক, এবং তাদের শারীরিক ও মানসিক ভালোবাসার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এক ধরনের শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

ঢাকার একটি জনপ্রিয় ফাস্ট ফুড রেস্টুরেন্টে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। এক গ্রাহক খাবারের অর্ডার দিতে গিয়ে মেনু ওপেন করতেই দেখেন সেখানে নিজের ফেসবুক প্রোফাইল ছবি ও পোস্টগুলো প্রদর্শিত হচ্ছে! ঘটনাটি ঘটে গতকাল ধানমন্ডির একটি রেস্টুরেন্টে। গ্রাহক রিয়াদ হাসান জানান, তিনি যখন স্মার্ট মেনু সিস্টেমে বার্গার সিলেক্ট করতে গিয়েছিলেন, তখন হঠাৎ মেনু পেজের বদলে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল চলে আসে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে সম্পর্ক—এই সব কিছুর পর এবার তার পিতৃত্ব নিয়ে এক পাকিস্তানি নারীর চমকপ্রদ দাবি সামনে এসেছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই নারী দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার জন্মদাতা! ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দু ভাষায় নিজের পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে মুসলিম এবং পাঞ্জাবি হিসেবে পরিচয়

ক্ষুধায়  বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

ক্ষুধায় বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমাণ এক নারী যাত্রী ক্ষুধার তাড়নায় কামড় বসালেন নিজের স্যুটকেসে। তারপর তৃপ্তি সহকারে খেতেও শুরু করলেন। এমন দৃশ্য বাস্তব কিংবা ভিডিওতে দেখে সবার চোখই ছানাবড়া। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্যুটকেসটি নিয়ে বিমানবন্দরে এদিক-সেদিক ঘুরছিলেন ওই নারী। হঠাৎ করেই খাওয়া শুরু করেন লাগেজটি। দৃশ্যটি আশপাশের যাত্রীদের হতবাক করে। কেউ কেউ এ ধরনের উদ্ভট আচরণে ভ্রু কুঁচকান। তবে কিছু