শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

পোশাক কারখানা তদারকিতে গঠিত হচ্ছে আরএসসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১

শেয়ার করুনঃ
পোশাক কারখানা তদারকিতে গঠিত হচ্ছে আরএসসি

তৈরি পোশাক কারখানা সংস্কারে গঠিত হচ্ছে সাস্টেনিবিলিটি কাউন্সিল (আরএসসি)। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এ কাউন্সিল গঠনের কথা জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। বিশ্বের নামিদামি ব্র্যান্ড, ট্রেড ইউনিয়ন ও পোশাক মালিকসহ সব পক্ষের সম্মতিতে এ কাউন্সিল গঠন হচ্ছে। এর আগে ২ ও ৩ সেপ্টেম্বর দু’দিনব্যাপী আলোচনার মাধ্যমে সব পক্ষ শান্তিপূর্ণভাবে ঐক্যমতে পৌঁছেছে। ফলে অ্যাকর্ড চলে যাওয়ার পরও এই কাউন্সিল পোশাক কারখানাগুলোর পরিদর্শন, প্রতিকার, প্রশিক্ষণ এবং নিরাপত্তা-অভিযোগ প্রক্রিয়া দেখভাল করবে।

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘কোনো রকম ঝামেলা ছাড়াই সমঝোতা হয়েছে। অ্যাকর্ড, আইএলও আমাদের সহায়তা করবে। এটা হবে স্টেকহোল্ডারদের একটা প্লাটফর্ম। তিনি বলেন, ‘আরএসসির খসড়া অক্টোবরের শেষদিকে শেয়ার করা হবে। ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এছাড়া ২৫ নভেম্বরের মধ্যে খসড়া চূড়ান্ত করা হবে।’ এক প্রশ্নের উত্তরে রুবানা হক বলেন, ‘আমরা সবাই আরএসসি চালাব। আমরা এই আরএসসির প্রস্তাব দিয়েছিলাম। তারা মেনে নিয়েছে। এই আরএসসি দুইভাবে কাজ করতে পারে। একটি হচ্ছে ফাউন্ডেশন গঠনের মাধ্যমে এবং অন্যটি কোম্পানির মাধ্যমে হতে পারে। তাই আমরা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে রেজিস্টেশন করব। আমাদের যেসব আইনগত বাধা থাকাবে তা সরকারের সঙ্গে আলোচনা মাধ্যমে সমাধান করব।’

আরএসসি প্রয়োজন কেন হলো জানতে চাইলে রুবানা হক বলেন, আগে আমরা অ্যাকর্ড কমিটিতে ছিলাম না। আমাদের যা প্রটোকল ছিল আমরা তা মেনেছি। সেই অনুযায়ী আমরা নানারকম সংশোধন করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে। আমরা মনে করি দাঁড়ানোর সময় এসেছে। আমরাই এ প্রস্তাব দিয়েছি। অ্যাকর্ড গ্রহণ করেছে।’ ব্রিফিংয়ে যৌথ ইশতেহার ঘোষণা করেন আরবিসির জেনারেল সেক্রেটারি জেড এম কামরুল আনাম। যৌথ ইশতেহারে বলা হয়, অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির প্রতিনিধিরা এর আগে গত ৮ মে স্বাক্ষরিত স্মারক অনুসারে এই আরএসসি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে ঢাকায় দু’দিনের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

বৈঠকে অংশ নেয়া পক্ষগুলো আগামী ২০২০ সালের মে মাসের মধ্যে এ্যাকর্ড এবং এর সব কার্যাবলীর একটি সাবলীল হস্তান্তর নিশ্চিত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। আরএসসি প্রথমবারের মতো নেয়া একটি জাতীয় উদ্যোগ। যা দেশীয় শিল্প, ব্র্যান্ড এবং ট্রেড ইউনিয়নকে একত্রিত করে একটি সমন্বিত কমপ্লায়েন্স-এর মানদণ্ড নিশ্চিত করবে। এর মাধ্যমে অর্জিত সাফল্যকে এগিয়ে নিয়ে যাবে। পর্যায়ক্রমে এই আরএসসি শিল্প সম্পর্ক, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত বিষয়গুলোকে নিজেদের কার্যপরিধির মধ্যে অন্তর্ভূক্ত করবে। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিরাপদ রাখার উদ্দেশ্যে সব পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময়ের প্রথম তিনদিন বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের শুল্ক প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট আবারও প্রকট হয়েছে। খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে। একই সময়ে গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগি ও মাছের দামও আগের মতোই চড়া রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের সঙ্গে দ্রুত বাড়ছে বাংলা কিউআরভিত্তিক লেনদেন। গত ৯০ দিনে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ এবং লেনদেনের অর্থমূল্য প্রায় ৫ গুণ বেড়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পারসন-টু-পারসন বা পিটুপি লেনদেনও চালু হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এসব

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুই দশক পূর্ণ করেছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড)। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইপিজেডটির উদ্বোধন করেন। দুই দশকের যাত্রায় এখান থেকে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কর্ণফুলী ইপিজেডের ‘দুই দশকের রূপান্তর ও বিকাশ’ তুলে ধরে এসব তথ্য জানানো হয়। ২০০৭

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

ব্যাংকিং খাতের সুরক্ষা বাড়ানো, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করতে ১ হাজার ২৭৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘ফিন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ বা এফএসএসপি-২ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত চলবে প্রকল্পটি। প্রকল্পের প্রায় পুরো অর্থই প্রশিক্ষণ, পরামর্শক, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, সফটওয়্যার ও ডেটাবেইস তৈরিতে ব্যয় হবে।