বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬৬ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

সয়াবিন-পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

শেয়ার করুনঃ
সয়াবিন-পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি মেনুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম সমন্বয়ের প্রস্তাব দিলে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সভাকক্ষে। আলোচনায় তেলের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি এবং দেশের বাজারে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র জানায়, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় আপত্তি জানিয়ে তা এক টাকা করে বাড়ানোর নির্দেশ দেয়।

আরও

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

এর আগে গত ১২ আগস্ট সরকার পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করেছিল। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে ১৮৯ টাকা ছিল। এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা ও পাম তেল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি ১,২০০ ডলার ছুঁয়েছে। সাম্প্রতিক সময়ে তেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা দেশের বাজারে প্রভাব ফেলছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীদের দাবি, এই ব্যবস্থাও বাজারে তেলের দাম বাড়ার একটি অন্যতম কারণ।

বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ টাকা এবং পাম তেলের দাম ১৫০ টাকা রয়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এ দাম কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সয়াবিন তেলের দামপাম তেলের দাম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, সরকার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

বাংলাদেশে আর চলবে না মব কালচার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আর চলবে না মব কালচার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

দেশের আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা

দেশের আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা

রমজান মাস উপলক্ষ্যে আত্রাইয়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি

রমজান মাস উপলক্ষ্যে আত্রাইয়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি

জনপ্রিয় সংবাদ

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের স্বর্ণের বাজারে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১৬ হাজার

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের দ্রুতগতির প্রভাবে আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে চরম জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সবচেয়ে বেশি সহ্য করতে হবে। বিশ্বব্যাংকের

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

দীর্ঘ প্রায় ছয় বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আপেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের প্রতিষ্ঠান এ চালান আমদানি করে। এতে মোট ২৫ মেট্রিক টন আপেল ছিল। স্থানীয় আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। জানা যায়, করোনা মহামারির

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যত বন্ধ এবং স্থানীয় মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে এখন প্রায় ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত থেকে ৩১৭ ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয়েছে। এদিন দুদেশের মধ্যে পাসপোর্টধারী ২,১১৯ জন যাত্রী যাতায়াত করেছেন। বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দরের তথ্যমতে, ভারত থেকে ২৭৩ ট্রাক পণ্য আমদানি হয়। একই সময়ে ভারতে রফতানি হয়েছে ৪৪ ট্রাক পণ্য। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর নিষেধাজ্ঞার কারণে