রবিবার, ২৬ জুলাই, ২০২৬১২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ২:৪৩

শেয়ার করুনঃ
হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পত্র বা আইপি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ১৫ মার্চ এর পর থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি না দেওয়ায় মাত্র পাঁচ দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা। অন্য দিকে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮-১০ টাকা। আর এতে বিপাকে পড়েছে সাধারণ ও নিন্ম আয়ের মানুষ। দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন হিলি স্থলবন্দরের  আমদানিকারকরা। তাই পবিত্র রমজানে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২০ মার্চ) দুপুরে হিলি স্থলবন্দর এর বাজার ঘুরে দেখা গেছে, দেশীয় ও ভারতীয় পেঁয়াজ কম বেশি সব দোকানে দেখা গেলেও প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা। বাজারে এসে হিসাব মিলাতে না পেরে বিপাকে পড়ছে সাধারণ ও নিন্ম আয়ের মানুষ।

আরও

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

বাজারে পেঁয়াজ কিনতে আসা তাজুল ইসলাম তাজ বলেন, আর মাত্র দুই দিন পরে পবিত্র রমজান মাস। আর এই মাসে কম বেশি সবার পেঁয়াজ একটু প্রয়োজন হয়। তাই বাড়ির জন্য একটু বেশি করে পেঁয়াজ নিতে বাজারে আসলাম। কিন্ত বাজারে এসে হিসেব মিলাতে পারছি না। গত বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিনে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি দাম ২২-২৩ টাকা। আর আজ সেই পেঁয়াজ দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি ৩২-৩৪ টাকা। দেশীয় পেঁয়াজ ৩২ টাকা থেকে দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। এতে আমাদের মতো সাধারণ ও নিন্ম আয়ের মানুষরা বিপাকে পড়েছে। শুনতেছি হিলি বন্দর দিয়ে ভারত থেকে না কি পেঁয়াজ আমদানি বন্ধ আছে তাই এমন দাম বেড়েছে। 

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল আহম্মেদ বলেন, গত বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ ১৮-২০ টাকা কেজি পাইকারি নিয়ে ২২ থেকে ২৪ টাকা দরে দরে খুচরা বিক্রি করেছি। গত ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় আজ ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা পাইকারি কিনলাম, এখন এসব পেঁয়াজ ৩২- ৩৪ টাকা বিক্রি করতেছি। দেশীয় পেঁয়াজ ২৮-৩০ টাকা কেজি পাইকারি কিনে ৩২-৩৪ টাকা বিক্রি করেছি। আজ সোমবার সেই পেঁয়াজ ৩৮ টাকা পাইকারি কিনে ৪০-৪২ টাকা বিক্রয় করতে হচ্ছে। আমার বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এতে ক্রেতার সাথে বেশি কথা বলতে হচ্ছে এবং বেচাকেনা ও কমে গেছে। 

হিলি স্থলবন্দর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। যার প্রভাব পড়েছে বাজারে। গত বৃহস্পতিবার যে পেঁয়াজ ২২ টাকা পাইকারি দিয়েছি, আজ তা ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। দেশীয় পেঁয়াজ ২৮-৩০ টাকা বিক্রি করলেও আজ সেই পেঁয়াজ ৩৮ টাকা বিক্রি করেছি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও বলেন, সামনে রমজান মাস দেশে পেঁয়াজের চাহিদা প্রচুর রয়েছে। এরমধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৮-১০ টাকা। রমজান মাসে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আমদানি স্বাভাবিক হলে আশা করা যায়, পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। 

হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, পুরনো আইপির মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত ছিল যা গত বুধবার শেষ হয়ে গেছে। নতুন করে আর ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দেওয়ায় আমদানিকারকরা এলসি খুলতে পারছেন না। যার কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে পেঁয়াজ আমদানি বন্ধের এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্য বাড়াচ্ছে।রমজান মাসে মানুষ পড়বে ভোগান্তিতে। সরকার যদি অন্তত রমজান মাসে আমদানির অনুমতি দেয় তাহলে এই মাসে বাজার স্বাভাবিক থাকতো। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি।

হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত কুমার শ্যানাল জানান, পেঁয়াজ আমদানির অনুমতি আইপি মেয়াদ শেষ হওয়ায় গত  ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে আজ সোমবার পর্যন্ত বন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি। বুধবার ১৫ মার্চ শেষ দিনে বন্দর দিয়ে সাতটি ট্রাকে ১৯২ টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আমদানির অনুমতিপত্র ঢাকার খামাড়বাড়িতে অথোরিটি ইস্যু করে। আমরা স্থানীয় অফিসগুলো শুধু অনলাইনে দেখতে পায় কে আইপি পেলো বা কতদিন মেয়াদ। সেই মোতাবেক পেঁয়াজ আমদানির অনুমতির ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যেসব অনুমতি দেওয়া হচ্ছিল সেগুলোর মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত। গতকাল সেই সময় শেষ হয়ে গেছে। তাই নতুন করে অনলাইনে কোনও আইপি দেখা যাচ্ছে না। আর আইপি যদি না পায় তাহলে এলসি খোলাসহ রিলিজ অর্ডার পাওয়ার সুযোগ নেই। যার কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় পড়ে আছে প্রায় ১০ হাজার কনটেইনার। এসব কনটেইনারে রয়েছে কয়েক হাজার কোটি টাকা মূল্যের প্রায় দুই লাখ টন আমদানিকৃত পণ্য। ১০ থেকে ১৫ বছর ধরে পড়ে থাকা অনেক পণ্য ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ৮০ দফা চিঠি দেওয়া হলেও নানা জটিলতায় নিলাম কার্যক্রম শেষ না হওয়ায় বন্দরে কনটেইনার জট আরও বেড়েছে। এতে আমদানি-রফতানি

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে দেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ‘এস গ্রুপ’ নামে একটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, প্রতিবেদনে উল্লেখিত ‘এস গ্রুপ’ বলতে এস আলম গ্রুপকে

একদিনেই আবার বাড়ল সোনার দাম

একদিনেই আবার বাড়ল সোনার দাম

মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে। শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

২০২৬-২৭ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণ বাড়াতে মুদি দোকানসহ আরও ১৬টি ব্যবসা খাতকে সুনির্দিষ্ট ভ্যাট ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। বুধবার (২৪ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ১৪তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করতে বড় অঙ্কের বৈদেশিক ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রায় ৫১৫ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। সরকার ইতোমধ্যে ২০২৬ ও ২০২৭ সালকে লক্ষ্য করে ২৯টি উন্নয়ন প্রকল্পের একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগব্যবস্থা,

সর্বশেষ সংবাদ

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ