সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

শেয়ারবাজারে বড় দরপতন, আতঙ্কে বিনিয়োগকারীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ২১:৬

শেয়ার করুনঃ
শেয়ারবাজারে বড় দরপতন, আতঙ্কে বিনিয়োগকারীরা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে বড় হয়েছে দাম কমার তালিকা। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে তার প্রায় সাতগুণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আরও

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বলছেন, ছয় মাসের বেশি সময় ধরে শেয়ারবাজার মন্দার মধ্যে রয়েছে। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখে গেলেও সার্বিকভাবে বাজার পতনের মধ্যে রয়েছে। অধিকাংশ সাধারণ বিনিয়োগকারীরা লোকসানের মধ্যে রয়েছেন।

তারা বলছেন, বাজার যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে তখনই কোনো না কোনো খারাপ সংবাদ আসছে। বিশ্বমন্দা আসছে এমন গুঞ্জন কয়েকদিন ধরেই বাজারে ঘুরছে। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এমনিতেই আতঙ্ক রয়েছে। এর মধ্যে আজকের বড় দরপতন সাধারণ বিনিয়োগকারীদের আরও আতঙ্কিত করে তুলেছে।

আরও

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় শেয়ারবাজার খুলতেই ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচক ঊর্ধ্বমুখীই থাকে।তবে দুপুর ১২টার পর থেকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। এতে দেখতে দেখতে সূচকের বড় পতন হয়। সেই সঙ্গে ছোট হয় দাম বাড়ার তালিকা। আর বড় হয় পতনের তালিকা।

এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৩টির। আর ১৮২টির দাম অপরবর্তিত। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি সূচক কমার পাশাপাশি বাজারটিতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪৫ কোটি ২৯ লাখ টাকা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এই দরপতনের বিষয়ে একজন বিনিয়োগকারী বলেন, ছয় মাসের বেশি সময় ধরে বাজারে দরপতন চলছে। যে শেয়ার কিনছি, তারই দাম কমে যাচ্ছে। ইতোমধ্যে বিনিয়োগ করা পুজি অর্ধেক হয়ে গেছে। এই লোকসান কোনো দিন কাটিয়ে উঠতে পারবো কিনা বুঝতে পারছি না।

তিনি বলেন, বিনিয়োগ করা শেয়ারের দাম একটু বাড়ছে তো পরক্ষণেই আরও কমে যাচ্ছে। এভাবে লোকসানের পাল্লা শুধু ভারি হচ্ছে। লোকসানে শেয়ার বিক্রি করবো তারও উপায় নেই। একাধিক কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। এর মধ্যেই এখন আবার নতুন দরপতন শুরু হয়েছে। এ অবস্থা কতদিন থাকবে বুঝতে পারছি না। প্রতিদিন বাজার চিত্র দেখছি, আর হতাশা বাড়ছে।

শেয়ারবাজারে দরপতনের কারণ হিসেবে ডিএসইর এক সদস্য বলেন, সামনে অর্থনৈতিক মন্দা আসছে। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। আতঙ্কে অনেকে শেয়ার বিক্রির চাপ বাড়াচ্ছেন। এ কারণেই এই দরপতন। তবে বাজারে খুব বেশি পতন হওয়ার সুযোগ নেই। কারণ ইতোমধ্যেই অনেক প্রতিষ্ঠানের শেয়ার দাম ফ্লোর প্রাইসে চলে এসেছে।

পতনের বাজারে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। কোম্পানিটির ১০৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৭৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৩ কোটি ১৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- পেপার প্রসেসিং, কেডিএস এক্সসরিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বাংলাদেশ মনোস্পুল পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৮০টির দাম অপরিবর্তিত।

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সময়ে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, মুসলিম

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে