প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:৫৪

নওগাঁর রাণীনগরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকরা। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইটভাটার মাঠে শুকানোর জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও ভাটার মাঠে বৃষ্টির পানি জমে থাকায় বন্ধ রয়েছে ইট তৈরির কাজ। ফলে কর্মহীন হয়ে অলস সময় পার করছেন শ্রমিকরা।
