প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৪২

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২২ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছও জব্দ করা হয়।
