
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না।
