প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩

নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রবিউল ইসলাম শেখ (৩০) নামে এক ভ্যানচালককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১ নম্বর শাহাগোলা ইউনিয়নের রসুলপুর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। আহত রবিউল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
