প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০

১৯৭১ সালের ২৩ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ ও সম্মুখযুদ্ধের পর শত্রুমুক্ত হয় ঝালকাঠির রাজাপুর। বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে প্রথম হানাদারমুক্ত হওয়ার গৌরব অর্জন করে উপজেলাটি। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও গুরুত্বপূর্ণ স্থানগুলো এখনো সংরক্ষণের উদ্যোগের অপেক্ষায় রয়েছে। এতে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
