
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৯

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে জুলাই গণ-অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে সংলাপে বসছেন। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অরাজনৈতিক শক্তির সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সংলাপ শুরু হচ্ছে।
