বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়।
র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড-সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল। এর ধারাবাহিকতায় ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
সকাল থেকেই ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং দূর-দূরান্তের গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। তাঁদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড।