প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৫:৩১

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখা দুই বাংলার দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) মহা নবমীতে বাংলাদেশ ও ভারতের শত শত সনাতন ধর্মাবলম্বী সীমান্তের দুই পাশে ভিড় করেন। তাঁদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের নারী-পুরুষের উপস্থিতিও দেখা যায়। সন্ধ্যা নামার পরও দর্শনার্থীদের আসা-যাওয়া অব্যাহত ছিল।
