
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১০:৪০

তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে। তবে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে দুর্ভোগ আরও বেড়েছে।
