
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৮

সহজ-সরল ছন্দ, সুকোমল অনুভূতির প্রকাশ আর নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকদের সামনে এলো তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’। গতকাল বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে বইটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখে।
